Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

এখন সময়: সোমবার, ৩ আগস্ট , ২০২৬, ০১:০৬:৪৫ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২ আগস্ট রোববার সকালে উপজেলার রাড়ুলীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ওসি (অপারেশন) জুলফিকার আলী,উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও প্রভাষক লুভনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, লেখক জয়ন্ত ঘোষ, সাংবাদিক দিদারুল আলম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, প্রধান শিক্ষক গৌতম ঘোষ, শিক্ষার্থী সমাপ্তি ঘোষ, অরিত্র দাশ, ফাতিম আনজুম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোটার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, আহম্মদ আলী বাচা, ফারুক হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা, আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের বৈজ্ঞানিক অবদান, দেশপ্রেম ও জীবনদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)