নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্যামকুড় উত্তর পাড়া এলাকায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত শান্ত ইসলাম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে শান্ত ইসলাম ওই ৬ বছরের শিশুকে লোভ দেখিয়ে শ্যামকুড় উত্তর পাড়া যমযমিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত একটি মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী শান্ত ইসলামকে হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে অভিযুক্তের পিতা রফিকুল ইসলাম নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন।