Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ২৮০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: সোমবার, ৩ আগস্ট , ২০২৬, ০১:০৬:০৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের ডিবি পুলিশের আলদা তিন অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃতরা হলো-সদরের আবাদ কচুয়া গ্রামের ডাবলু হোসেনের ছেলে রমজান হোসেন, একই গ্রামের আসাদ একের ছেলে নাফিজ ইকবাল, মনোহরপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে রিয়াদ হাসান ও চাউলিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে শিমুল হোসেন, নরেন্দ্রপুর গ্রামের মৃত কানাই লাল গাঙ্গুলীর ছেলে গৌতম গাঙ্গুলী । ডিবি সূত্রে জানা গেছে, রোববার (২ আগস্ট) এসআই কামাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল যশোর সদরের কানাইতলা এলাকায় অভিযান চালান। এ সময় আব্দুল খালেকের মেহেরজান হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহজনক ভাবে ওই দুই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ (একশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদরের মনোহরপুর গ্রামে অভিযান চালান। এসময় জনৈক খলিলুর রহমানের বাড়ির পাশের রাস্তার উপর থেকে রিয়াদ হাসানকে আটক ও তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবির অপর একটি দল রূপদিয়া বাজার থেকে সন্দেহজনকভাবে গৌতম ও শিমুল হোসেনকে আটক এবং তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয়। ডিবি জানিয়েছে-আটক ৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা হয়েছে। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)