Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সংবাদ সম্মেলনে অভিযোগ

চৌগাছার মাকাপুরে শরিকদের জমি দখল করে নিয়েছেন ব্যারিস্টার মোর্তজা রাসেল

এখন সময়: সোমবার, ৩ আগস্ট , ২০২৬, ০১:০৯:০২ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের মরহুম হায়দার আলীর ২২ বিঘা জমি শরীকদের ফাঁকি দিয়ে অবৈধভাবে দখল করে নিয়েছে ছেলে ব্যারিস্টার মোর্তজা রাসেল। রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আপন বোন স্নেহলতা পারভীন বিউটি। ?লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার প্রয়াত পিতা হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি উত্তরাধিকার সূত্রে ওয়ারিশদের মধ্যে বণ্টনের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে তার ছোট ভাই আল-ইমরানের কিছু অংশসহ অন্য শরীকদের জমি ভাই ব্যারিস্টার একেএম মোর্তজা রাসেল অবৈধভাবে দখল করে নিয়েছেন। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ব্যারিস্টার রাসেল চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় স্থানীয় সশস্ত্র লোকজন নিয়ে তাদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি দখল করেছেন। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, গত ১৮ জুন ও ১৬ জুলাই সশস্ত্র লোকজন নিয়ে মাঠের জমি ও বসতভিটা দখল করা হয়। এ ঘটনায় তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জমির অবৈধ দখলমুক্ত করে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ছোট ভাই আল-ইমরান, বোন তামান্না নাজনীন, চাচা মুনতাজ আলী, খিদির আলী, বাচ্চু মিয়া, চাচাতো ভাই মুহিদুল ইসলাম, লিয়াকত আলীসহ স্থানীয় গ্রামবাসী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)