লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রী জেসমিন খানমকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। আহত জেসমিন খানম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ তুলে জসিম শেখ তার স্ত্রীর ওপর চড়াও হন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে জখম করেন।