Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০৬:০৪:৫৬ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির (অসকস) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা সিএমএইচ-এর প্রাক্তন উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল। এদিন তিনি উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন অসকস-এর কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা আশরাফুজ্জামান, সভাপতি ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক করপোরাল ইসমাইল হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)