Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ১০:২৯:১২ এম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় বালিকা গ্রুপে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক গ্রুপের খেলায় আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় এবং আনুলিয়া জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দুটি দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় আশাশুনির প্রতিনিধিত্ব করবে।
খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ, পিআইও আমিরুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জামায়াতের অফিস সেক্রেটারী মাও রুহুল কুদ্দুছ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ । খেলা পরিচালনা করেন আনিছুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)