কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে প্রাথমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের বালক বালিকা দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও বুড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার দুপুরে কেশবপুরে প্রাথমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিকা দলের
মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পরচক্রা হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭/০ পরচক্রা হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে পরাজিত করেছে। ৭টি গোলই দিয়েছে বিজয়ী দলের সাবরিনা খাতুন।
বালকদল পরচক্রা হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বনাম বুড়লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বুড়লি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ বিজয়ী লাভ করেছে। খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহিনুর রহমান প্রমুখ।