Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০৩:৩২:২২ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। মোট ৮ টি ইভেন্টের মধ্যে সোমবার দিনব্যাপী ক্রিকেট, ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিক ৪ টি ইভেন্টে খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং আগামী ২৯ এপ্রিল বুধবার ব্যাডমিন্টন, সাতার, মার্শাল আর্ট ও দাবা খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)