Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য লেখায় গুণতে হলো ৫০ হাজার টাকা জরিমানা !

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ০২:৫৬:৩৩ পিএম

ফরহাদ খান, নড়াইল: সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত লেখায় গুণতে হলো ৫০ হাজার টাকা জরিমানা। ঘটনাটি নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তা এলাকার। এখানকার এ জে কনজু্যুমার প্রোডাক্টসকে এই ৫০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন। সহকারী পরিচালক শামীম হাসান জানিয়েছেন, এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি ‘জারা’ ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাতের মাধ্যমে বাজারজাত করে। প্রতিষ্ঠানটি লিটার ভেদে বোতলের গায়ে পাঁচ থেকে ১০ টাকা বেশি দামে তেল বাজারজাতের বিষয়টি নজরে আসায় অভিযান পরিচালনা করা হয়। তারা সরকারি মূল্য, আধা লিটার সয়াবিন তেল ৯৮টাকা, এক লিটার ১৯৯ এবং দুই লিটার ৩৯৮ টাকায় বিক্রি না করে বাড়তি দাম লিখে বাজারজাত করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান বলেছেন-ভোক্তাদের স্বার্থ রক্ষায় তাদের এ ধরণের তদারকি অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বেচাকেনা করা যাবে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)