Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষি প্রশিক্ষণ

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ১২:০০:৩১ এম

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোগে এক মৎস্যচাষি প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচলিয়া বকুল সিটি পার্কে ৫০ জন মৎস্যচাষীকে নিয়ে এই কর্মশালা অনু্ষ্িঠত হয়। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ফিশারিশ এন্টারপ্রাইজের সাউথ-ওয়েষ্ট অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কিংকর হালদার। এ সময় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ব্র্যাকের ফিশারিজ এন্টারপ্রাইজের কোস্টাল অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রাকিব আহমেদ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলের ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস অফিসার গোলাম কিবরিয়া।
প্রশিক্ষণে চাষিরা তাদের অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।এছাড়াও অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী মৎস্যচাষিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)