Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপি নেতা হুমায়ুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ১১:৫৯:৫৪ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার উপজেলার জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির এর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সন্ধ্যায় বাজার চৌরাস্তা মোড়ে এলাকাবাসির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বণিক সমিতির সহ-সভাপতি ইব্রাহীম হোসেন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক যুবদলের সভাপতি আসহানুল হক লড্ডন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা গাজী ফজলুল হক, নজরুল ইসলাম মোল্যা, বিএম সাইফুল ইসলাম, তৌহিদুর রহমান বাপ্পী, সাইফুল ইসলাম খান, আঃ হালিম শেখ, মোঃ জাহিদ খান, মোস্তাক শেখ প্রমুখ। মানববন্ধন শেষে নেতাকর্মীরা জামিরা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বক্তৃতারা অবিলম্বে ১৩ জন বিএনপি নেতা কর্মীর নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)