Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারী রাজুকে গ্রেফতারের দাবিতে যশোরে মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ০৬:৩৬:০৩ পিএম

​নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক ও রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারী সন্ত্রাসী রাজুকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার (৩০ জুন) প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ​মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে সন্ত্রাসীরা পার পাওয়ার চেষ্টা করছে। ঘটনার পর বেশ কিছু সময় পার হলেও মূল অপরাধী রাজুকে এখনও গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে চিহ্নিত এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ​মানববন্ধনে জেলা ট্রেড ইউনিয়ন সংঘ ও রেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ শ্রমিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)