Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শাম্মী হত্যার বিচার ও আসামির ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ০৭:৩৫:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরতলীর শেখহাটি তমালতলা এলাকার মেধাবী ছাত্রী সামিনা আক্তার শাম্মী হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শফিয়ার রহমান মডেল একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং শাম্মী হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সামিনা আক্তার শাম্মী একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। নৃশংস এ হত্যাকাণ্ডে পরিবার যেমন অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তেমনি এলাকাবাসী ও সহপাঠীদের মাঝেও গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে বিচারিক কার্যক্রম সম্পন্ন এবং অভিযুক্ত স্বামী সুজনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা শাম্মী হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, একাডেমি শিক্ষক সঞ্জীপ রায়, কামরুল হাসান শিমুল, হাসান আলী, শিক্ষার্থী রিফাত হোসেন, তানভীর হোসেন প্রমূখ। উল্লেখ্য, গত ৮ জুন ভোরে নেশার টাকা না দেয়ায় সুজন তার স্ত্রী শাম্মীকে ছুরিকাঘাতে হত্যা করে।ঘাতক সুজন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)