Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাইটস যশোর'র আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ০৭:৩৫:৫৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ মঙ্গলবার ৩০ জুন দুপুরে শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর'র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত ২১ জুন সকালে শহরের কারবালা রোডস্থ শহীদ স্বপন সড়কে অবস্থিত ''প্রশান্তি নিলয় ''এর কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত 'আশ্বাস'প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম। ১০ দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী দিনে সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো: মিরাজুল ইসলাম পিপিএম-সেবা। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণ সম্পন্ন করা সার্ভাইভারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সকলে উদ্যোক্তা হয়ে সৎ ও যোগ্যতার বহি: প্রকাশ ঘটাবেন। যশোর পুলিশ আপনাদের পাশে থেকে সর্বদা সহযোগিতার হাত বাড়াবে। সারাদেশে মানব পাচারের মতো জঘন্যতম অপরাধের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজে অধিষ্ঠিত হবেন বলে আমার বিশ্বাস। ১০ দিনব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের কেস ম্যানেজার(ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা ও ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টের জাহিদুর রহমান। এর আগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ ব্যবসায় সফলতার কথা উল্লেখ করেন। প্রশিক্ষণ শেষে তারা ''আশ্বাস'' প্রকল্পের এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেছেন, হাতে কলমে এ ধরনের প্রশিক্ষণ তাদের জীবনের মোড় ঘোরাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তাদের বিশ্বাস। তাই প্রশিক্ষণ থেকে লব্ধ এ জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। তাহলে জীবনে সফলকাম হওয়া সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একপর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য তারা সকলে রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল ও দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রাইটস যশোরের নির্বাহী এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল 'আশ্বাস' প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা । কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২০ জন মানব পাচারের পর ফিরে আসা নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাইটস যশোর'র ''আশ্বাস'' প্রকল্পের কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা সাহা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)