Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক বুলবুলের স্ত্রী লতিফা পারভীনের ইন্তেকাল, শোক

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ১২:০০:৩১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের যশোর অফিস প্রধান ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রী লতিফা পারভীন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মরহুমার নামাজের জানাজা এবং দাফন ঢাকাতে সম্পন্ন হবে। তিনি দীর্ঘদিন কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন। সাংবাদিকনেতা ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর অকাল মৃত্যুতে প্রেসক্লাব যশোর গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং জেইউজে নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায় তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)