নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য কেসমত আলীর মৃত্যুতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, আবু বকর সিদ্দিকী, আব্দুল মজিদ, সাবেক সভাপতি শরীফ নুর মোঃ আলী রেজা, মাহমুদা খানম, মিলন কুমার মিত্র, সাবেক জিপি সোহেল শামীম, সৈয়দ কবির হোসেন জনি প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু।
সভায় বক্তারা মরহুম কেসমত আলীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান (১)
উল্লেখ, কেসমত আলী গত ১৩ মে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।