নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ার খাজুরার সরকারি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ মীর কাশেম।
তিনি শিক্ষার্থীদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কঠোর পরিশ্রম ও সততার সাথে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মোঃ গোলাম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক নেতা আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শহীদুল আলম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ আকতার হোসেন, আইসিটি বিভাগের প্রভাষক মোঃ কাইয়ুম হোসেন প্রমুখ। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিয়াম আল সামী ও তামিমা রহমান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।