নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মহেশপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থা। বুধবার দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ প্রদান করা হয়।
ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন উপস্থিত ছিলেন।