Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে প্রতারকের জেল, মোটরসাইকেল জব্দ

এখন সময়: শুক্রবার, ১৫ মে , ২০২৬, ০২:৫২:০৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিবেশক বহাল রাখার প্রলোভনের অভিযোগ অহিদুজ্জামান (৩২) নামে এক প্রতারককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের হযরত আলী মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিস থেকে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রতারণার বিষয়টি স্বীকার করলে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ব্যবহৃত পালসার ১৫০সিসি কালো রঙের মোটরসাইকেল জব্দের আদেশ দেন।
অভিযোগকারী নওয়াপাড়া পৌর এলাকার টিসিবির পরিবেশক আহসানুল কাদির ও হুমায়ন কবীর জানান, টিসিবির পরিবেশক বহাল রাখার ব্যবস্থা করবেন বলে অহিদুজ্জামান তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিসে টাকা নিতে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট এসে প্রতারণার দায়ে অহিদুজ্জামানকে কারাদণ্ড ও তার মোটরসাইকেলটি জব্দ করার নির্দেশ দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘প্রতারণার অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)