Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সংবাদ সম্মেলন

ঝিকরগাছায় মাদ্রাসার অফিস সহায়ক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ০৯:৩৭:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী চাকরি প্রার্থী ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দিপু প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিপু জানান-গত ৫ এপ্রিল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৫ দিনের মধ্যে আবেদন করার কথা উল্লেখ ছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ মাদ্রাসায় আবেদনপত্র জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। পরে জমা নেওয়ার আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেন-পরবর্তীতে আবার আবেদনপত্র জমা দিতে গেলে কোনো কারণ ছাড়াই তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন মাদ্রাসা কর্তৃপক্ষ মাত্র ৪ জন প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, মোটা অংকের টাকার বিনিময়ে জনৈক সজিব নামে একজনকে নিয়োগ দেয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু নিয়োগে অনিয়ম নয়, বরং যোগ্য প্রার্থীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। তিনি নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ কার্যক্রম বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবেদন গ্রহণের দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)