Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ১০:৫৪:২৬ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে ১৪ জুন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দুপুরে ঢাকায় নেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানায়। মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক গত ১৪ জুন কয়েকটি সরকারি কর্মসূচি শেষে রাতে তিনি অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরার সিভিল সার্জন ডা.শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছেন। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গত দুই দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। রাতেই তার শরীরে অস্ত্রপচার করা হবে বলে তার পরিবার থেকে জানা গেছে। এদিকে জেলা প্রশাসকের দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। নবাগত জেলা প্রশাসক গতি ৪ জুন মাগুরা জেলায় যোগদান করেন। মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের অসুস্থতার খবর শুনে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, জেলা কৃষক দলের নেতা সোহেল রানা, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শামীম খানসহ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)