Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ১০:৫৮:১৩ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী কসাই কওছারকে ১০১ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ১৫ জুন বিকেলে উপজেলার ঘোষনগর বাজারের পিছনে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ব্যবহারের সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। আটক কওছার আলি (৪২) বাগডাঙ্গা গ্রামের মৃত শফিয়ার গাজীর পুত্র। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন- মাদক নির্মূলে নিয়মিত অভিযান হিসেবে তাকে আটক করা হয়েছে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)