Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ধারের টাকা পরিশোধ না করায়

কেশবপুুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৯ মে , ২০২৬, ০১:০৬:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: ২ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করায় কেশবপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী নুর আহম্মেদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে সাবেক জনপ্রতিনিধি এসএম এবাদত সিদ্দিক বিপুল বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগটি আমলে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি নুর আহম্মেদ সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের মাঠপাড়ার শুখচান মোড়লের ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরা পৌরসভায় কর্মরত আছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালে এসএম ইবাদত সিদ্দিক বিপুল কেশবপুর পৌরসভার জনপ্রতিনিধি থাকা অবস্থায় প্রকৌশলী নুর আহম্মেদের সাথে পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক প্রয়োজনে নুর আহম্মেদ জুলাই মাসে ইবাদত সিদ্দিকের কাছে ২ লাখ টাকা ধার চান। ২৪ জুলাই ইবাদত সিদ্দিক পৌরসভা কার্যালয়ে এসে নুর আহম্মেদকে ধারের ২ লাখ টাকা দেন। তিন মাসের মধ্যে ধারের টাকা পরিশোধের কথা থাকলেও তিনি না দিয়ে ঘোরাতে থাকেন। গত ২ মে কেশবপুর পৌরসভার সামনে নুর আহম্মেদের সাথে দেখা হলে তিনি ধারের টাকা ফেরত চান। এ সময় নুর আহম্মেদ টাকা দিবেনা বলে জানিয়ে, হুমকি দিয়ে চলে যান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)