Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে যশোরে বাকবিশিসের মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ১৯ মে , ২০২৬, ১২:১৪:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) যশোর জেলা কমিটি। সোমবার (১৮ মে) প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন কলেজের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ পাভেল চৌধুরী, যশোর কলেজের সহকারী অধ্যাপক মুখতার আলী, আব্দুর রাজ্জাক কলেজের আব্দুল গফুর, যশোর কলেজের নির্মল কুমার বিশ্বাস এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবাদত খান। সভায় বক্তারা বলেন- দেশের শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করতে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ জরুরি। তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করার দাবি জানান। সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)