Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

এখন সময়: মঙ্গলবার, ১৯ মে , ২০২৬, ১২:১৩:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ফিরোজ আহম্মেদ পলাশ (৫১ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা চুড়ামনকাটি দক্ষিণপাড়ায় পলাশের নিজ বসতঘরে অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)