Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবুর ‘নেইমারের’ দাম ১২ লাখ টাকা!

এখন সময়: বুধবার, ২০ মে , ২০২৬, ০৮:৩৬:২০ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের মতো। সেকারণে শখ করে ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘নেইমার’। অন্তত ১৩০০ কেজি ওজনের এই নেইমারের দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদে যশোরের অভয়নগরে হাট কাঁপাবে বিশাল আকৃতির এই ফেলেক্স ভি জাতের ষাঁড়। সরেজমিনে দেখা গেছে, নেইমার নামের ষাঁড়টি দড়ি ছাড়াই খামারের আশেপাশে ঘোরাঘুরি করছে। শান্ত স্বভাব, সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন ও মাথার সামনের বিশাল চুলের স্টাইলের কারণে অন্য গরুগুলোর থেকে তাকে আলাদাভাবে চেনা যাচ্ছে। সাড়ে তিন বছর ধরে নেইমারকে যত্ন ও ভালোবাসায় লালনপালন করেছেন যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিয়াহাটি গ্রামের নিরঞ্জন পাড়ের ছেলে দেবু পাড়ে। খামারি দেবু পাড়ে বলেন, ছোট-বড় মিলিয়ে তার খামারে ছয়টি গরু রয়েছে। তার মধ্যে অন্যতম ফেলেক্স ভি জাতের একটি ষাঁড়। মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়রের মতো। তাই শখ করে ষাঁড়ের নাম রেখেছেন ‘নেইমার’। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ষাঁড়টির ওজন প্রায় ১৩০০ কেজি। প্রতিদিন গোসল করানো হয়, খাওয়ানো হয় প্রায় দেড় হাজার টাকার খাবার। খইল, ভূষি, খড় ও ভুট্টার গুড়া, মাঝে মাঝে দেশি সবুজ ঘাস ও পরিমাণে অল্প চাউলের খুদ দিয়ে রান্না ভাত খাওয়ানো হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা গরুটিকে মোটাতাজাকরণের জন্য কোনো ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। খামারি দেবু পাড়ে আরো বলেন, যত্ন আর ভালোবাসা দিয়ে নেইমারকে বড় করেছি। কোরবানি ঈদ উপলক্ষে প্রতিদিন দূর-দূরন্ত থেকে মানুষ তাকে দেখতে আসছে, অনেকে দামও বলছেন। আশা করি, কোরবানির আগমুহূর্তে পছন্দমত দাম পাব। ১২ লাখ টাকা দাম চাচ্ছি, তবে দরদামের সুযোগ রয়েছে। সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, দেবু পাড়ের খামারে নেইমার নামে একটি বড় ষাঁড় রয়েছে। গরুটিকে দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। পরিবারের সদস্যরা যত্ন ও ভালোবাসা দিয়ে প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)