বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার সর্ববৃহৎ বন্দবিলা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয় ১৯ মে মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদের দরবার হলে। এদিন চেয়ারম্যান মোঃ সবদুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কোহিনুর আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মোঃ মফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোঃ মফিজুর রহমান, কার্তিক চন্দ্র বিশ্বাস, মোঃ মহর আলী বিশ্বাস, মোঃ শাহাবুর রহমান খান, মোঃ নান্নু মোল্যা, সুকেশ পোদ্দার, মোছাঃ জোবাইদা খাতুন, মোছাঃ শাহানাজ বেগম, মোছাঃ রুমা খাতুন। অফিস সহকারী মহিলা মহল্লাদার যশোদা সরকার, শীলা রানী বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ খাইরুল হাসান হিরা। বাজেট ঘোষণায় এলাকার সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সুশীল সমাজের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। এবছর বাজেটে রাজস্ব খাতের আয় ৩৫, ২০, ৩৪৭ টাকা, রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ৩৩, ২০, ৩৪৭ টাকা। উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ২,২০,৯০,৯০৭ টাকা। উন্নয়ন খাতের ব্যয় ২,১৮,৯০,৯০৭ টাকা। সর্বমোট ২,২০, ৯০,৯০৪৭ টাকা। মোট ব্যয় ২,১৮,৯০,৯০৭ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত তহবিলে ২,০০,০০০ টাকা।