শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে তাজিম (৭) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাজিম ঘাসিয়াড়া গ্রামের এরশাদ মোল্লার ছেলে। জানা গেছে, সোমবার বিকেলে বন্ধুদের নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তাজিম পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা দ্রুত বাড়িতে এসে পরিবারের লোকজনদেরকে খবর দেয়। পরে স্বজনরা তাজিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।