প্রেসবিজ্ঞপ্তি : মঙ্গলবার দুপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের এক সভায় গত ১৬ মে ২০২৬ তারিখ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা সফলভাবে সম্পন্ন হওয়ায়, আয়োজক -‘নাগরিক শোকসভা কমিটি’র আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব কাজী মাজেদ নওয়াজসহ কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরের এই কৃতী সন্তানের অভূতপূর্ব ও সৃজনশীল স্মরণানুষ্ঠান ছিল অনন্য। নাগরিক শোকসভা আয়োজনের মাধ্যমে আজাদুল কবির আরজু’র মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিকে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরা হয়েছে। এ সময় শোকসভা সফল করতে কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সার্বিক সহযোগিতার জন্য জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।