Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অর্থনীতি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট নিয়ে কর্মশালা

এখন সময়: বুধবার, ২০ মে , ২০২৬, ০১:০৪:৫৭ এম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের উদ্যোগে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) সকাল ১০টায় ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির প্রাক্তন পরিচালক ও ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় ডিসিপ্লিনের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. ফারিহা ফারজানা এবং সহযোগী অধ্যাপক ড. নিসাদ নাসরীন। তাদের উপস্থাপনার ভিত্তিতে কারিকুলামের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কারিকুলাম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি। কর্মশালায় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)