Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনের আইসিটি প্রশিক্ষণের সমাপনী

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১২:৫২:১০ এম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে শনিবার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে চলতি অর্থ বছরের ৩য় ও ৪র্থ ব্যাচে ১৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। প্রশিক্ষণ শেষে সকাল ১১টায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। সহকারি প্রোগ্রামার মহিব বিল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক এস এম মজনুর রহমান, সন্তোষ রায়, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারি শুকান্ত মণ্ডল, প্রশিক্ষনার্থী আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি সনদ বিতরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)