কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের প্রায় ২ কোটি টাকার উন্নয়ন বাজেট দুপুরে ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের সুত্রে জানাগেছে দুপুরে পরিষদের হলরুমে সুফলাকাটী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেছেন। বাজেটে ২০২৬-২৭ অর্থ বছরের আয় ধরা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২২ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান শেখ, ইউনিয়ন জামায়াতের আমীর হাবিবুর রহমান ইউনিয়ন পরিষদের সচিব মোখলেছুর রহমান, ইউপি সদস্য আফজাল হোসেন, ইউপি সদস্য আসাদুল ইসলাম, বিশ্বজিৎ কুমার,সংরক্ষণ মহিলা সদস্য লিপিকা খাতুন প্রমুখ। বাজেট অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য, বিশিষ্ট সমাজসেবক গণ উপস্থিত ছিলেন।