Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

এখন সময়: রবিবার, ৩১ মে , ২০২৬, ০১:২২:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে শনিবার যশোর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বিএনপি, যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)