Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২০২৭ সালে যশোর করোনারী ও ২০২৯ সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল চালু হবে

এখন সময়: রবিবার, ৩১ মে , ২০২৬, ০৯:০৪:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে যশোর করোনারী কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সাথে আগামী ২০২৯ সালের প্রথমার্ধে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি । রোববার মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব যশোর আয়োজিত ঈদ পুর্নিমিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, এবারের বাজেটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ পাবে স্বাস্থ্য খাতে। অনুরূপভাবে শিক্ষা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, দেশের উন্নয়নের চাবি লুকিয়ে আছে একটি শিক্ষিত এবং সুস্বাস্থ্যের অধিকারী তরুণ জনগোষ্ঠীর মধ্যে। প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠোর প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত সাফল্যকে কাজে লাগিয়ে দেশের জন্য অবদান রাখতে হবে। একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। নিজেদের মানবিক ও সহমর্মী হয়ে দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান। সেই নতুন বাংলাদেশ গঠনের জন্য তোমাদের মতো মেধাবী তারুণ্যদের নেতৃত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মাহবুব আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব এস এম শহিদুল হক রাহাত ও যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হাসনাত মো. আহসান হাবীব, আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবু আহসান লাল্টু, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এ কে এম মেসবাহ- উর- রহমান, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল স্টুডেন্ট অব যশোরের সভাপতি কে এম ফাহিম ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)