নিজস্ব প্রতিবেদক: দাতব্য সংস্থা ওয়ান ওম্মাহর আয়োজনে এবারের কুরবানী ঈদে যশোর শহরের বেজপাড়া মেইন রোডে দরিদ্রদের মধ্যে গোস্ত বিতরণ করা হয়েছে। শনিবার সকালে একটি গরু কুরবানী করে তার গোস্ত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, সুলতান আহমদ, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, প্রকৌশলী আশিফ উল্লাহ চৌধুরী জুয়েল, আল সুফিয়ান আনন, নাজমুস সাকিব জ্যোতি, সাজ্জাদ হোসেন প্রমুখ। বেজপাড়া এলাকার মোমিন উদ্দিন বলেন, কোরবানির গোস্ত পেয়ে আমাদের মতো দরিদ্র মানুষ অনেক উপকৃত হয়েছে। কেননা আমাদের পক্ষে গরুর গোস্ত কেনা সম্ভব হয়ে ওঠেনা। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।