Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহদাৎবার্ষিকী পালিত

এখন সময়: রবিবার, ৩১ মে , ২০২৬, ১১:৩৭:৫২ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহদাৎবার্ষিকীর আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইকগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তুষার কান্তি মণ্ডল, শেখ ইমামুল ইসলাম, থানা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেনজীর আহম্মেদ লাল, সরদার ফারুখ আহম্মেদ, কাজী সাজ্জাত আহম্মেদ মানিক, এ্যাড একরামুল হক, সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জি এম মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আলাউদ্দিন রাজা, হাবিবুর রহমান হবি মোল্লা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম রেজা লাকি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, নাজির আহম্মেদ, আবু মুছা, সুজিত কুমার, আনিনুর ইসলাম, খোকন সানা, সাত্তার মোড়ল, ইব্রাহিম গাজী, আনারুল ইসলাম, মফিজুল ইসলাম টাকু, নজরুল ইসলাম সন্তোষ কুমার, পৌর যুব দলের আহবায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, কৃষকদলের আহবায়ক মেছের আলী, সদস্য সচিব আবুল কাশেম, মনি মোল্লা, নজরুল ইসলাম, এরশাদ আলী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য সচিব আবু মুছা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)