Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

এখন সময়: সোমবার, ১ জুন , ২০২৬, ১২:২৮:৪৮ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির উদ্যোগ নেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল পৌরসভা এলাকা, বেনাপোল পোর্ট থানা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচি শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের নেতা ইসরাফিল হোসেন, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণই নয়, এটি অর্থনৈতিক সমৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)