Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

এখন সময়: রবিবার, ৩১ মে , ২০২৬, ১১:৩৩:৪০ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা, উচ্চ পদস্থ নেতাদের সম্পর্কে খারাপ আচরণ করার দায়ে জামায়াতের সদস্য (রোকন) পদ থেকে রাড়ুলী ইউনিয়নের শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
২৭ মে বুধবার খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠি গত ২৭ মে পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানকে প্রেরণ করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আশা করি মহান আল্লাহর অপার মহিমায় কুশলেই আছেন। আপনাকে এই মর্মে অবগত করা যাচ্ছে, আপনার উপজেলার রাডুলী ইউনিয়নের সদস্য (রুকন) মহিদুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলাভঙ্গ করায় এবং দায়িত্বশীলদের উপর মিথ্যা অপবাদ দেয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হলো। একইসাথে তাকে সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হল।
জামায়াত নেতা মহিবুল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কিছুদিন আগে একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়। দলের এই সিদ্ধান্ত না মেনে ঈদুল আজহার পরদিন শুক্রবার ইউনিয়নব্যাপী অনুসারীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন শেখ মহিবুল্লাহ।
রাড়ুলী ইউনিয়ন জামায়াতের রোকন শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সে-কারণে গত ১১ মে আমি দল থেকে অব্যাহতির জন্য আবেদন করি। বহিষ্কারের চিঠি পেয়েছি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রোকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন জেলা জামায়াতের আমির।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)