কলারোয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কলারোয়ায় শ্রদ্ধাভরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি নেতাকর্মীকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তির বুনিয়াদ সুদৃঢ় করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত পথে নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড বেগমান করার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সহসভাপতি আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি এসকেএম আবু রায়হান।সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা মহিলা বিএনপির সভানেত্রী রাশিদা আশরাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহজালাল আহমেদ সাজুসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।