নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমীতে পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি চিত্রাঙ্কন ও আবৃত্তি ক্লাস নেয়া হবে। স্কুলের শিক্ষার্থীসহ এলাকার ছেলেমেয়েরা এ ক্লাস করতে পারবে। প্রতি শুক্রবার ও শনিবার স্কুলে ক্লাস নেয়া হবে। শুক্রবার সকাল ১১ টায় চিত্রাঙ্কন ও আবৃত্তি ক্লাসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্লাসের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন- ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ঘটানো দরকার। এজন্য খেলাধুলা, চিত্রাঙ্কন , আবৃত্তির ও সাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত করতে হবে। তবেই তারা মোবাইল, মাদক ও অনলাইন জুয়া থেকে দুরে থাকবে। সেই সাথে তিনি চিত্রাঙ্কন , আবৃত্তির ক্লাসের জন্য ১ লাখ টাকা সহযোগিতা দেয়াসহ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করার আশ্বাস দেন। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু। বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাফিজুর রহমান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, আইডিইবির সাধারণ সম্পাদব রুহুল আমিন, নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কর্মকার, সামাজিক ব্যক্তিত্ব আশরাফুল আলম সেলিম প্রমুখ।