Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মদ পানে মাতলামি, তিন মাতালের জেল-জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ৪ জুন , ২০২৬, ০৫:০০:১১ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মদ খেয়ে মাতলামি করার দায়ে দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের ৩০০ টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), একই গ্রামের তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮) ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মদ খেয়ে মাতলামি করার দায়ে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০টাকা করে জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মদ পান করে প্রকাশ্যে মাতলামি করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে জরিমানাও করা হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)