নিজস্ব প্রতিবেদক : ২শ' বোতল কফ সিরাপসহ তিনজনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) যশোর শহরের বকচর হুশতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- ঢাকার কামরাঙ্গীরচর থানার কুড়ালঘাট এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মনির ওরফে মতিন, একই এলাকার হাসাননগর গ্রামের মৃত আসাদুল্লাহর ছেলে শমসের আলম ও ব্যাটারঘাট এলাকার দুলাল সর্দারের ছেলে রাহাত। বৃহস্পতিবার শহরের বকচর হুশতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের মনিহার টু মুড়লি সড়কের বকচর হুশতলা এলাকার একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা সাদা রংয়ের একটি পিকআপ থেকে ওই তিনজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে পিকআপের কেবিনের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২শ' বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয় । এ ঘটনা আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।