Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ফেসবুকে লাইভে এসে যুবকের আত্মহত্যা

এখন সময়: সোমবার, ৮ জুন , ২০২৬, ০৫:৫৯:৩৩ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে গভীর রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। স্থানীয় সূত্রে জানাগেছে, লিমন মোল্লা বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে ফেজবুক লাইফ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করেছে। এসময় সে বাড়িতে একাই ছিল। সে ওই এলাকার সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে সে এক শিশু কন্যার জনক। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছে। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। পারিবারিক সূত্র জানায়- স্ত্রীর সাথে মনোমালিন্য, পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারনে সে আত্মহত্যার করেছে বলে তারা ধারনা করছেন। লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে শুক্রবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)