নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে বাবু সরকার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে কোপানো হয়। আহত বাবু সরকার কৃষ্ণবাটি গ্রামের অতুল সরকারের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বাবু সরকার জানান, বাড়ির পাশের মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান চলছিলো। এ সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে অশোক মল্লিক, লক্ষীকান্ত, কনক মল্লিক, কল্যাণ মল্লিক ও নয়ন মল্লিক তার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত বাবু সরকারের মাথার আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।