Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইনকিলাব-এ-মাহদী মিশন যশোরের আয়োজনে ঈদে-গাদির দিবস পালিত

এখন সময়: শনিবার, ৬ জুন , ২০২৬, ০১:৩৪:৫৩ এম

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এ বছরও ইনকিলাব-এ-মাহদী মিশন যশোরের আয়োজনে ঈদে-গাদির দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরানের আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখা শিক্ষা বিভাগের প্রধান মাওলানা আলী নেওয়াজ খান । ইনকিলাব-এ-মাহদী মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইরানের আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার পরিচালক মাওলানা শাহাবুদ্দিন মাশায়েখী, খুলনার ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ইব্রাহীম খলীল রাজাভী , সম্মিলিত ওলামা একরামের সভাপতি মাওলানা ইব্রাহীম ফাইজুল্লাহ, আল হাদী আল নজীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শামীম মির্জা, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশাম উল আলম প্রতীক, উপদেষ্টা আতাহার হুসাইন, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম ইকবাল হুসাইন প্রমুখ। সেমিনারে ৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি, ১০ জন অন্ধ ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি ও উপস্থিতিদের মাঝে বই বিতরন করা হয়। সেমিনার পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)