নড়াইল পৌর প্রতিনিধি : মতুয়া শ্রী বিমল পাগলের ৩৩ তম মহোৎসব উদযাপন উপলক্ষে নড়াইলের আগদিয়াচর সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রম ও মন্দির প্রাঙ্গণে বার্ষিক মতুয়া মহা সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন (শুক্রবার) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া সম্প্রদায়ের দল-মতের অসংখ্য ভক্তবৃন্দের আগমনে এলাকা মুখরিত হয়ে উঠে। বার্ষিক মতুয়া মহা সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের নড়াইল জেলার সভাপতি মতুয়া অসিম পাল, মতুয়ারত্ন ও সম্ভাব্য নড়াইল পৌরসভার মেয়র পদপ্রার্থী অশোক কুমার কুন্ডু সহ অসংখ্য মতুয়া মিশনের নেতৃবৃন্দ।
মতুয়া শ্রী বিমল গোসাইয়ের সভাপতিত্বে ও বিশ্বনাথ দাস, শংকর দাস, বিজন দাস, সজল দাস, মৃত্যুঞ্জয় দাস, প্রেম কুমার দাস, বিপ্লব দাস, দেবু দাসসহ এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত মতুয়া মহাসম্মেলন সাফল্যমন্ডিত হয়।
১২ জুন (শুক্রবার) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া সম্প্রদায়ের দল-মতের অসংখ্য ভক্তবৃন্দের আগমনে এলাকা মুখরিত হয়ে উঠে। বার্ষিক মতুয়া মহাসম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের নড়াইল জেলার সভাপতি মতুয়া অসিম পাল, মতুয়ারত্ন ও সম্ভাব্য নড়াইল পৌরসভার মেয়র পদপ্রার্থী অশোক কুমার কুন্ডুসহ অসংখ্য মতুয়া মিশনের নেতৃবৃন্দ।
মতুয়া শ্রী বিমল গোসাইয়ের সভাপতিত্বে ও বিশ্বনাথ দাস, শংকর দাস, বিজন দাস, সজল দাস, মৃত্যুঞ্জয় দাস, প্রেম কুমার দাস, বিপ্লব দাস, দেবু দাসসহ এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত মতুয়া মহাসম্মেলন সাফল্যমণ্ডিত হয়।