Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অস্ট্রেলিয়া স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০৭:০০:২০ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। অস্ট্রেলিয়া সরকারের Department of Foreign Affairs and Trade (DFAT)-এর উদ্যোগে আয়োজিত Department of Foreign Affairs and Trade (DFAT)-এর অধীনে ‘Australian Professional Opportunity (APO) Program”-এ অংশগ্রহণের জন্য Australia Awards Bangladesh কর্তৃক তাঁরা নির্বাচিত হয়েছেন।
আগামী ১৩ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ স্টাডি ট্যুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের আরও সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সফরকালে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহ University of Melbourne, Deakin University, Monash University, Griffith University, UNSW Sydney এবং University of Wollongong পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সংযোগ বিষয়ক বিভিন্ন কর্মশালা, রাউন্ডটেবিল আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গত দুই বছর ধরে Australia Awards Bangladesh-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি Australian Trade and Investment Commission (Austrade)-এর একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সফরকালে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন এবং উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ‘বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে তার আন্তর্জাতিক সংযোগ ও অংশীদারিত্বের ওপর। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বব্যাপী সুপরিচিত। এই সফর আমাদের জন্য তাদের অভিজ্ঞতা, কার্যক্রম ও সেরা অনুশীলনগুলো কাছ থেকে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।’
দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, ‘গত দুই বছরে Australia Awards Bangladesh এবং Austrade-এর সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই স্টাডি ট্যুরের মাধ্যমে আমরা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে আরও গভীর অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাব। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সংযোগ এবং কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে আন্তর্জাতিকীকরণ, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং বৈশ্বিক সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অফশোর ক্যাম্পাস, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সংযোগগুলো সেই উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং ব্লু ইকোনমির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি।’
সফর শেষে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে সেসব অভিজ্ঞতা ও সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই স্টাডি ট্যুরের মাধ্যমে Australia Awards Bangladesh, Austrade এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)