Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নেহালপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ০১:৪৮:৪৫ এম

উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রাম থেকে গাঁজাসহ তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম পাঁচাকড়ি গ্রামের আজিজুর ইসলামের ছেলে। পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ অলোক বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটককৃতের শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে সে নিজ মুখে স্বীকার করে যে, উক্ত অবৈধ মাদকদ্রব্য সে বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিল। এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। শনিবার তাকে আদালতে চালান দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)