Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে দিনব্যাপী প্রকল্প প্রদর্শন, উদ্যোক্তার নতুন ধারণা উপস্থাপন বিষয়ক প্রতিযোগিতা

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ১১:০৬:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন কর্মসূচির আওতায় যশোর জেলা পর্যায়ের দিনব্যাপী প্রকল্প প্রদর্শন, উদ্যোক্তার নতুন ধারণা উপস্থাপন বিষয়ক প্রতিযোগিতা রোববার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘বর্তমান সরকারে মেধা বিজ্ঞানে উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিম সাপোর্ট স্কিমের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় প্রথম যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাদ আব্দুর রহমান, দ্বিতীয় অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র শহিদুল ইসলামও তৃতীয় হয়েছে ঝিকরগাছার বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের ছাত্র তানভীর সানি ।
দুপুর ২টায় পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। উপস্থিত ছিলেন এনডিসি তাওমিদ হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। প্রতিযোগিতায় ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)